গুগল মিটে যুক্ত হলো হোস্ট ব্লক সুবিধা

২২ জুলাই, ২০২০ ১৩:০৩  
আমন্ত্রণ ছাড়া ভিডিও মিটিংয়ে প্রবেশ ঠেকাতে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘মিট’-এর জন্য আরও উন্নত নিরাপত্তা ফিচার সংযুক্ত করেছে গুগল। নতুন এই ফিচারে হোস্টকে “নক” এর ব্যাপারে আরও বেশি নিয়ন্ত্রণ দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে গুগল অ্যাকাউন্টে লগড ইন অবস্থায় নেই এমন ব্যক্তির মিটিংয়ে যোগ দেওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে। গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি কয়েকবার মিটিংয়ে প্রবেশের জন্য অনুরোধ করেন এবং তার অনুরোধ যদি হোস্ট গ্রহণ না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ব্লক করে দিয়ে আর অনুরোধ পাঠাতে দেবে না ‘মিট’। নভেল করোনাভাইরাস মহামারীতে তুঙ্গে থাকা ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিটের প্রতিদ্বন্দ্বী সেবা জুমও ‘অতিথি’ নিয়ে সমস্যায় পড়েছিল। ফলে‘জুমবম্বিং’ ঠেকাতে তারাও এ ধরনের ফিচার নিয়ে এসেছে।